কুমিল্লায় সাংবাদিকদের সম্মানে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠার ইফতার
মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লা-
কুমিল্লার কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য ও সাবেক এমপি আমিন উর রশিদ ইয়াছিন।
মঙ্গলবার ২৫ মার্চ সন্ধায় নগরীর টমছমব্রীজ এলাকায় একটি পার্টি সেন্টারে আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য দেন ও সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির নেতা আমিন উর রশিদ ইয়াছিন।
এসময় কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু, জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, কোতয়ালী বিএনপির আহবায়ক রেজাউল করিম, মহানগর বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সারসহ অন্যরা উপস্থিত ছিলেন।






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































